শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
শিক্ষা

জয়পুরহাটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

মোহাম্মদ খাইরুল আমিন • 17 এপ্রিল 2026, 11:43 দুপুর • 145 বার পঠিত
জয়পুরহাটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

জেলার জামালগঞ্জ উচ্চ বিদ্যালয়ের  বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী আজ অনুষ্ঠিত হয়েছে। 
বৃহস্পতিবার সকালে স্কুল প্রাঙ্গনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান। 

এ সময় বক্তব্য রাখেন, আক্কেলপুর উপজেলা বিএনপি’র সভাপতি কামরুজ্জামান কমল, জেলা কৃষক দলের আহ্বায়ক মনজুরে মওলা পলাশ, রুকিন্দীপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আমিনুর রহমান ছোয়াত, জামালগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রানা কুমার মন্ডলসহ প্রমূখ। 

জেলা  বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। পাঠ্য বইয়ের পাশাপাশি এই ধরনের সহ-শিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে এবং তাদের বিপথগামী হওয়া থেকে দূরে রাখবে।