জ্বালানির বর্ধিত দাম প্রত্যাহারের দাবিতে শাহবাগে লাগাতার অবস্থান
জ্বালানি তেলের বাড়ানো দাম প্রত্যাহারের দাবিদে রাজধানীর শাহবাগে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন কিছু মানুষ। গতকাল শনিবার সন্ধ্যা থেকে তারা জাদুঘরের সামনে অবস্থান করছেন।
এই সমবেত দলটি নিজেদের‘বিক্ষুব্ধ ছাত্র-জনতা’ পরিচয় দিচ্ছে। এই ব্যানারে আন্দোলন করা ব্যক্তিরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান করে প্রতিবাদ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
জ্বালানি তেলের দাম গত শুক্রবার মধ্যরাতে রেকর্ড পরিমাণে বাড়িয়েছে সরকার। ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা করা হয়েছে। পেট্রলের দাম ৪৪ টাকা থেকে বাড়িয়ে ১৩০ টাকা করা হয়েছে। আর অকটেনের দাম ৪৬ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়েছে।
এর পর গতকাল শনিবার জ্বালানির বাড়ার কারণে বাসভাড়া বাড়ানো হয়েছে ১৬ থেকে ২২ শতাংশ পর্যন্ত। জ্বালানির দাম বাড়ায় সবকিছুর ওপর এর প্রভাব পড়বে। নিত্যপণ্য ও বিভিন্ন সেবার দামে বেশ প্রভাব পড়বে। স্বল্প আয়ের মানুষের জীবন এতে করে চালানো কঠিন হয়ে যাবে।
জ্বালানি তেলের এমন রেকর্ড দাম বৃদ্ধির প্রতিবাদে গতকাল ঢাকার বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে নানা রাজনৈতিক দল ও সংগঠন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঘোষণা করেছে, বর্ধিত দাম প্রত্যাহার না করলে তারা হরতালের মতো কর্মসূচি দেবে।