শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

জ্বালানি তেল ব্যবসায়ীদের ধর্মঘট স্থগিত

মোহাম্মদ খাইরুল আমিন • 16 ফেব্রুয়ারি 2022, 05:21 বিকাল • 243 বার পঠিত
জ্বালানি তেল ব্যবসায়ীদের ধর্মঘট স্থগিত

খুলনাসহ ১৬ জেলায় জ্বালানি তেল ব্যবসায়ীদের ডাকা বৃহস্পতিবারের (১৭ ফেব্রুয়ারি) ধর্মঘট স্থগিত করা হয়েছে।

এদিকে বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব শেখ ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ(১৬ ফেব্রুয়ারি) জ্বালানি মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে আমাদের সংগঠনগুলোর একটি বৈঠক হয়েছে।

বৈঠকে সিদ্ধান্ত হয় ৫ মার্চের মধ্য দাবি পূরণ করা হবে। দাবিগুলো পূরণের আশ্বাসের প্রেক্ষিতে ১০ মার্চ পর্যন্ত ধর্মঘট স্থগিত করা হয়েছে।  
এর আগে জ্বালানি তেল বিপণনে কমিশন বৃদ্ধিসহ ছয় দফা দাবিতে বৃহস্পতিবার থেকে খুলনা বিভাগসহ বৃহত্তর ফরিদপুরে ১৬ জেলায় অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছিল জ্বালানি তেল ব্যবসায়ীরা।

বাংলাদেশ তেল পরিবেশক সমিতি, বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন, খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন ও পদ্মা মেঘনা যমুনা ট্যাংকলরি শ্রমিক কল্যাণ সমিতি এ ধর্মঘটের ডাক দিয়েছিল।