শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

জুন মাসে বজ্রপাত-ঝড় অতিবৃষ্টি বন্যার আশঙ্কা রয়েছে

অনলাইন নিউজ পোর্টাল • 03 জুন 2021, 10:23 দুপুর • 718 বার পঠিত
জুন মাসে বজ্রপাত-ঝড় অতিবৃষ্টি বন্যার আশঙ্কা রয়েছে

পঞ্জিকার পাতায় গ্রীষ্ম ঋতু শেষের দিকে। বর্ষাকাল সমাগত। চলতি জুন মাসের প্রথম দুই সপ্তাহের মধ্যেই টেকনাফ-কক্সবাজার-চট্টগ্রাম হয়ে সারাদেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু (বর্ষার আবহ) বিস্তার লাভ করতে পারে। জুন মাসে (জ্যৈষ্ঠ-আষাঢ়) দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। জুনে ভারী বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কতিপয় স্থানে স্বল্পমেয়াদি আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা রয়েছে।

আবহাওয়া বিভাগের ঝড় সতর্কীকরণ কেন্দ্র ঢাকায় অনুষ্ঠিত বিশেষজ্ঞ কমিটির সভায় চলতি জুন মাসের উক্ত দীর্ঘমেয়াদি পূর্বাভাস দেয়া হয়েছে। গত মঙ্গলবার অনুষ্ঠিত বিশেষজ্ঞ কমিটির সভায় সভাপতিত্ব করেন বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান ও আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ।