শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

জুলাই মাসে করোনা সংক্রমণের মাত্রা এপ্রিল-জুন মাসকেও ছাড়িয়ে যাবে

অনলাইন নিউজ পোর্টাল • 07 জুলাই 2021, 07:43 বিকাল • 281 বার পঠিত
জুলাই মাসে করোনা সংক্রমণের মাত্রা এপ্রিল-জুন মাসকেও ছাড়িয়ে যাবে

জুলাই মাসে করোনা সংক্রমণের মাত্রা গত এপ্রিল-জুন মাসকেও ছাড়িয়ে যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত করোনা বিষয়ক বুলেটিনে অধিদফতরের লাইন ডিরেক্টর ও মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, জানুয়ারি মাসের শুরু থেকে পুরো মাসজুড়ে দেশে ২১ হাজার ৬২৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এপ্রিল মাসে সেই সংখ্যা লাখ ছাড়িয়ে ছিল। জুন মাসে ১ লাখ ১২ হাজার ৭১৮ জন এবং জুলাই মাসের এখন পর্যন্ত মাত্র ৬ দিনে ৫৩ হাজার ১৪৮ জন রোগীকে শনাক্ত করতে সক্ষম হয়েছি। ঊর্ধ্বমুখী প্রবণতা যদি অব্যাহত থাকে পরিসংখ্যান বিবেচনায় নিশ্চিতভাবে বলা যায় জুলাইয়ে রোগীর সংখ্যা জুন-এপ্রিল মাসকেও ছাড়িয়ে যাবে।

তিনি বলেন, চলতি মাসের শুরুর এ কদিনে সংক্রমণের যে পরিস্থিতি আমরা দেখেছি, সপ্তাহের শুরুতে দেশে করোনা সংক্রমণের হার ছিল ২৫ শতাংশের কিছু বেশি। কিন্তু গতকাল শনাক্তের হার ৩১ দশমিক ৪৬ শতাংশে দাঁড়িয়েছে। গত ২৯ জুন দেশে আট হাজার ৮২২ জনের করোনা শনাক্ত হয়, যেটি সপ্তাহের ব্যবধানে ১১ হাজার ছাড়িয়েছে।

নামজুল ইসলাম বলেন, গত এক সপ্তাহ ধরে দেশে করোনায় মৃতের সংখ্যা একশর উপরে ঠেকেছে। গত ৩০ জুন দেশে ১১৫ জন মৃত্যুবরণ করেছিল। সেই সংখ্যা গত ১ জুলাই ১৪৩ জন, ২ জুলাই ১৩২ জন, ৩ জুলাই ১৩৩ জন করে ৬ জুলাই এসে ১৬৩ জনে পৌঁছেছে। এর আগের দিনও (৫ জুলাই) আমরা ১৬৪ জনের মৃত্যু দেখেছি। সবমিলিয়ে গতকাল পর্যন্ত দেশে ১৫ হাজার ৩৯২ জনের মৃত্যু হয়েছে।

তিনি আরো বলেন, প্রতিটি মৃত্যুই আমাদের স্বজন হারানোর ব্যথায় বেদনার্ত করে। কিন্তু এর পাশাপাশি মৃত্যু থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ না করি তাহলে এই মৃত্যুগুলো মূল্যহীন ও অর্থহীন হয়ে যাবে।