শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

জুলাই আন্দোলনে আহতরা জাতির কৃতি সন্তান: সেনাপ্রধান

মোহাম্মদ খাইরুল আমিন • 23 মার্চ 2025, 10:55 রাত • 179 বার পঠিত
জুলাই আন্দোলনে আহতরা জাতির কৃতি সন্তান: সেনাপ্রধান

জুলাই আন্দোলনে আহতরা জাতির কৃতি সন্তান বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, সেনাবাহিনী সবসময় তাদের পাশে থাকবে এবং পুনর্বাসনে সহায়তা করবে।

রোববার (২৩ জুলাই) সেনামালঞ্চে জুলাই আন্দোলনে আহতদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে সেনাপ্রধান এই কথা বলেন। তিনি আহতদের মনোবল অটুট রাখার আহ্বান জানান এবং আশ্বস্ত করেন যে, সেনাবাহিনী তাদের পাশে থাকবে।

সেনাপ্রধান জানান, বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এ পর্যন্ত জুলাই আন্দোলনের চার হাজার ২০০ জন আহতকে চিকিৎসা প্রদান করা হয়েছে এবং এই সহায়তা কার্যক্রম চলমান রয়েছে।

তিনি আরও বলেন, আহতদের আর্থিক সহায়তা প্রদানেও সেনাবাহিনী কাজ করছে। এছাড়াও বিভিন্ন ব্যবসায়ী ও প্রতিষ্ঠান আহতদের সহায়তায় এগিয়ে এসেছে।

আহতদের উদ্দেশে সেনাপ্রধান বলেন, "আপনারা জাতির কৃতি সন্তান। আমরা আপনাদের পাশে আছি এবং থাকব। আপনাদের পুনর্বাসনে প্রয়োজনীয় সকল সহযোগিতা প্রদান করা হবে।"