শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
ইসলাম

জোরে-আস্তে পড়ায় ভুল হলে সিজদায়ে সাহু কবে ওয়াজিব?

মাসিক আল- কাউসার • 01 মে 2026, 05:10 বিকাল • 180 বার পঠিত
জোরে-আস্তে পড়ায় ভুল হলে সিজদায়ে সাহু কবে ওয়াজিব?

প্রশ্ন:নামাযের মধ্যে কতটুকু অংশ জোরের জায়গায় আস্তে বা আস্তের জায়গায় জোরে পড়লে সিজদায়ে সাহু ওয়াজিব হবে?

উত্তর:ছোট তিন আয়াত বা বড় এক আয়াত পরিমাণ আস্তে পড়ার স্থানে জোরে বা জোরে পড়ার স্থানে আস্তে তিলাওয়াত করলে সিজদায়ে সাহু ওয়াজিব হবে।

তাবয়ীনুল হাকায়েক ১/১৯৪; ফাতহুল কাদীর ১/৪৪১; ফাতাওয়া হিন্দিয়া ১/১২৮