জো বাইডেন দ্বিপক্ষীয় বৈঠকের প্রস্তাবে রাজি ভ্লাদিমির পুতিন
অনলাইন নিউজ পোর্টাল
•
18 এপ্রিল 2021, 12:41 দুপুর
•
218 বার পঠিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আলোচনার জন্য যে প্রস্তাব দিয়েছেন তাতে রাজি হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি দফতরের মুখপাত্র দিমিত্রি পেসকভ শনিবার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, জো বাইডেনের আলোচনার প্রস্তাবকে পুতিন বিশেষ গুরুত্ব দিচ্ছেন।
এ প্রসঙ্গে পেসকভ বলেন, প্রেসিডেন্ট পুতিন বার বার বলেছেন যে, আমাদের বন্ধুরা যেমন আলোচনা করতে চান আমরা সেইভাবে সংলাপের জন্য প্রস্তুত। তবে ক্রেমলিন দুই নেতার শীর্ষ বৈঠকের বিষয়টিকেই গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
মঙ্গলবার টেলিফোন আলাপে জো বাইডেন দ্বিপক্ষীয় বৈঠকের প্রস্তাব দেন।
এদিকে, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তো তার দেশে পুতিন ও বাইডেনের বৈঠক অনুষ্ঠানের প্রস্তাব দিয়েছেন।