জনসংখ্যার আধিক্যের কারণে ঊর্ধ্বমুখী পেঁয়াজের বাজার: কৃষিমন্ত্রী
অনলাইন নিউজ পোর্টাল
•
15 অক্টোবর 2021, 10:11 রাত
•
183 বার পঠিত
ঘনবসতি দেশের তুলনায় বাংলাদেশের অবস্থান সবসময় উপরেই থাকে।
দেশে আবাদি জমির তুলনায় জনসংখ্যার আকার অনেক বেশি বড়। তা ছাড়া যেই হারে প্রতিবছর জনসংখ্যা বাড়ছে সেই হারে আবাদি জমি বাড়ছে না, বরং কমছে। জনসংখ্যার এই আধিক্যের কারণেই পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে থাকছে না বলে দাবি করেছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। আজ শুক্রবার রাজধানীর খামারবাড়িতে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে এক সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেছেন, বাংলাদেশে প্রতিবছর ২৪ লাখ মানুষ বাড়ছে। কিন্তু সেই হিসেবে বাড়ছে না জমি। বরং নানাভাবে কমছে আবাদি জমি। জনসংখ্যার এই আধিক্যের কারণে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার।