জন্মাষ্টমীতে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রফতানি বন্ধ
মোহাম্মদ খাইরুল আমিন
•
18 আগস্ট 2022, 08:49 সকাল
•
264 বার পঠিত
জন্মাষ্টমী উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৮ আগস্ট) বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম একদিন বন্ধ থাকবে।
তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ-ভারত পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে৷
গত (১৭ আগস্ট) রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেড পোর্ট ইনচার্জ আবুল কালাম আজাদ।
সারা বিশ্বে হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে দিবসটি পালন করে। বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদ্যাপিত হয়। জন্মাষ্টমীতে দেশে সরকারি ছুটি উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি-রফতানি বন্ধ থাকবে। সেই সঙ্গে শুক্রবার সাপ্তাহিক ছুটিও রয়েছে। তাই আগামী ২০ আগস্ট শনিবার থেকে পুনরায় কার্যক্রম চালু হবে।