শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

জন্ম সনদে ভুলের ব্যাপকতায় চরম ভোগান্তি

অনলাইন নিউজ পোর্টাল • 11 নভেম্বর 2021, 05:17 বিকাল • 316 বার পঠিত
জন্ম সনদে ভুলের ব্যাপকতায় চরম ভোগান্তি

জন্ম নিবন্ধন সনদে তথ্যগত ভুলের সমাহার। কিছু কিছু ভুল অগ্রহণযোগ্য যা বিবেক মার্জনা করতে পারে না। এরকম নানাবিধ কারণে ভোগান্তিতে মির্জাগঞ্জ উপজেলার ৬ ইউনিয়নের শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সের হাজারো মানুষ।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সরেজমিনে ইউনিয়নের বিভিন্ন পরিষদে দেখা যায়, জন্ম নিবন্ধনে ভুল থাকার কারণে অনেকেই জন্ম নিবন্ধন সনদের ভুল সংশোধন করতে ভিড় জমাচ্ছেন ইউনিয়ন পরিষদ নিবন্ধকের কার্যালয়। আর এ জন্য পোহাতে হচ্ছে চরম ভোগান্তি৷সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাথীদের ইউনিক আইডি (শিক্ষার্থী পরিচয় পত্র) তৈরির লক্ষ্যে শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সনদ ও পিতা মাতার জন্ম নিবন্ধন সনদ অনলাইন ভেড়িফাই কপিসহ শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিতে বলা হয়। কিন্তু জন্ম নিবন্ধন অনলাইনে খোঁজতে গিয়ে এ সংক্রান্ত তথ্য পাওয়া যায়নি। আবার অনেকের মূল জন্ম সনদের সঙ্গে অনলাইন জন্ম সনদের হুবাহুব মিল নেই। আবার কারও কারও ব্যক্তিগত পরিচিতি নং ১৭ সংখ্যার স্থানে ১৫ সংখ্যা রয়েছে যা শুদ্ধ জন্ম নিবন্ধন সনদ নয়। এ কারণে অনেক ছাত্র-ছাত্রীকে ইউনিক আইডির জন্য প্রোয়োজনীয় কাগজপত্র জমা দিতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে।