শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

জঙ্গি হামলায় বুরকিনা ফাসোতে ১২ জন নিহত

মোহাম্মদ খাইরুল আমিন • 27 সেপ্টেম্বর 2022, 05:26 বিকাল • 289 বার পঠিত
জঙ্গি হামলায় বুরকিনা ফাসোতে ১২ জন নিহত

জঙ্গি হামলায় উত্তর বুরকিনা ফাসোতে ১২ জন নিহত। এদের মদ্দে অধিকাংশ সৈন্য সদস্য। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

জানুয়ারিতে সামরিক অভ্যুত্থান ঘটিয়ে লে: কর্ণেল পল-হেনরি সান্দাওগো দামিবা ক্ষমতা দখলের পর পশ্চিম আফ্রিকার এ দেশে সহিংসতা অনেক বেড়ে গেছে।এদিকে প্রতিবেশি দেশগুলোতে আল-কায়েদা ও ইসলামিক স্টেট গ্রুপ সংশ্লিষ্ট জঙ্গিরা অস্থিরতা সৃষ্টি করতে দেখা যাচ্ছে।

সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয় সন্ত্রাসী হামলার লক্ষ্য ছিল স্থানীয় বাসিন্দাদের কাছে প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা গাড়ি বহর ও এসবের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত একটি সামরিক ইউনিট। হামলার ঘটনায় প্রাথমিকভাবে ১২ জনের নিহত হওয়ার খবর জানা গেছে এবং এতে বিভিন্ন সামগ্রীর অনেক ক্ষতি হয়েছে। সেখানে হামলায় আরো অনেকে আহত হয়।