জন কেরি সংক্ষিপ্ত সফর শেষে ঢাকা ছেড়েছেন
অনলাইন নিউজ পোর্টাল
•
09 এপ্রিল 2021, 09:42 রাত
•
238 বার পঠিত
মার্কিন যুক্তরাষ্ট্রের জলবায়ু বিষয়ক বিশেষ দূত ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সংক্ষিপ্ত সফর শেষে ঢাকা ছেড়েছেন। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে তিনি ঢাকা ছাড়েন।
ঢাকা ছাড়ার আগে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য বৈঠক করেন তিনি। এ সময় ক্লাইমেট লিডার্স সামিটে অংশ নেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণপত্র হস্তান্তর করেন জন কেরি।
সফরকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন জন কেরি। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন তিনি।
এছাড়া রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন, ভালনারেবল ফোরাম প্রেসিডেন্সির বিশেষ দূত আবুল কালাম আজাদ ও এমপি সাবের হোসেন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।