শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

জম্মু ও কাশ্মীরের দুই জেলায় ৪ জি ইন্টারনেট পরিষেবা চালু

অনলাইন নিউজ পোর্টাল • 11 আগস্ট 2020, 09:15 রাত • 235 বার পঠিত
জম্মু ও কাশ্মীরের দুই জেলায় ৪ জি ইন্টারনেট পরিষেবা চালু

জম্মু ও কাশ্মীরের দুই জেলায় আলাদাভাবে আগামী ১৫ অগাস্টের পর পরীক্ষামূলকভাবে ৪ জি ইন্টারনেট পরিষেবা চালুর অনুমতি দেয়া হচ্ছে। মঙ্গলবার ভারতের সুপ্রিম কোর্টকে এ তথ্য জানিয়েছে কেন্দ্রীয় সরকার। তবে শীর্ষ আদালতকে সরকারি তরফে একথাও স্পষ্ট করে জানিয়ে দেয়া হয়েছে যে, সীমান্ত এলাকা বা নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন কোনো অঞ্চলে এই ইন্টারনেট পরিষেবা এখনই চালু করা হবে না। মূলত যে অঞ্চলগুলোতে সন্ত্রাসবাদী কার্যকলাপের তীব্রতা কম, সেগুলোতেই ৪ জি পরিষেবা ফের চালুর অনুমতি দেয়া হয়েছে। আগামী ২ মাস পর পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে।

জম্মু ও কাশ্মীরে হাই স্পিড ইন্টারনেট পরিষেবা এক বছরেরও বেশি সময় ধরে স্থগিত রাখা হয়েছে। গত বছরের আগস্টে যখন কেন্দ্র জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা রদ করে তার বিশেষ মর্যাদা রদ করে এবং ২টি কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর এবং লাদাখে বিভক্ত করে তখন থেকেই বন্ধ রয়েছে ৪ জি পরিষেবা।

গত শুক্রবারই শীর্ষ আদালত জম্মু ও কাশ্মীর প্রশাসনকে নির্দিষ্ট কিছু জায়গায় ৪ জি পরিষেবা চালু করা যায় কিনা সেব্যাপারে খতিয়ে দেখতে বলে, তারপরেই এই সিদ্ধান্ত জানায় কেন্দ্র।