জম্মু ও কাশ্মীরে বিদ্রোহী হামলায় দুই পুলিশ সদস্য নিহত
অনলাইন নিউজ পোর্টাল
•
14 ডিসেম্বর 2021, 09:30 রাত
•
885 বার পঠিত
জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে পুলিশের একটি গাড়িতে বিদ্রোহী হামলায় দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২ জন। পুরো এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে। তাদের মধ্যে কয়কজনের অবস্থা আশঙ্কাজনক।
কাশ্মীর জোন পুলিশের বরাতে সোমবার সন্ধ্যায় স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়, শ্রীনগরের পান্থা চক এলাকার জিওয়ানের কাছে পুলিশের গাড়িতে হামলা চালায় বিদ্রোহীরা। ঘটনায় ১৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।
পরে পুলিশের তরফে জানানো হয়, আহতদের মধ্যে দুইজন মারা গেছেন। একজন অ্যাসিসট্যান্ট সাব-ইনস্পেক্টর পদে কর্মরত ছিলেন। অপরজন কর্মরত ছিলেন সিলেকশন গ্রেড কনস্টেবল হিসেবে।