জম্মু-কাশ্মিরে গেরিলাদের জোড়া হামলায় ভারতের ৪ জওয়ান নিহত
জম্মু-কাশ্মিরে অজ্ঞাত গেরিলাদের জোড়া হামলায় একদিনে ভারতের নিরাপত্তা বাহিনীর ৪ জওয়ান নিহত হয়েছেন।
গতকাল সোমবার বারামুল্লা জেলার ক্রিরি এলাকায় আধাসামরিক বাহিনী সিআরপিএফের তল্লাশি দলের উপরে আচমকা গেরিলারা এলোপাথাড়ি গুলিবর্ষণ করলে এ পর্যন্ত ৪ জওয়ান নিহত হয়েছে। তবে পাল্টা সংঘর্ষে ২ জন গেরিলা মৃত্যুবরণ করেছেন। ওই ঘটনার পরে দিনভর গোটা এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান চালায়।
বারামুল্লার ওই হামলার পরে গেরিলারা কুলগামের নেহমা এলাকায় সিআরপিএফ ক্যাম্পে গুলিবর্ষণ করে। ক্যাম্পের বাইরে এক বাঙ্কারে হামলা চালালে সিআরপিএফের এক সহকারী উপ-পরিদর্শক গুলিবিদ্ধ হয়ে আহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাশের ঘন বাগিচা থেকে বেরিয়ে এসে আচমকা তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে তিন সন্ত্রাসী। এর ফলে দুই সিআরপিএফ জওয়ান ও জম্মু-কাশ্মির পুলিশের এক স্পেশাল অফিসার নিহত হন।