শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে বিদ্রোহী হামলায় সিআরপিএফ ও পুলিশ সদস্য নিহত

অনলাইন নিউজ পোর্টাল • 17 আগস্ট 2020, 08:43 রাত • 175 বার পঠিত
জম্মু-কাশ্মীরে বিদ্রোহী হামলায় সিআরপিএফ ও পুলিশ সদস্য নিহত

ভারত নিয়ন্ত্রীত জম্মু ও কাশ্মীরে বিদ্রোহী হামলায় দেশটির আধা সামরিক বাহিনী সিআরপিএফ –এর দুই জওয়ান ও এক পুলিশ সদস্য নিহত হয়েছে।
সোমবার স্থানীয় সময় সকালে বারামুল্লা জেলায় এই হামলার ঘটনা ঘটে।

হামলার ঘটনা সম্পর্কে স্থানীয় পুলিশের মহাপরিদর্শক জানান, ক্রেড়ির একটি চেকপোস্টে সিআরপিএফ এবং জম্মু-কাশ্মীর পুলিশের একটি যৌথ দল টহল দেয়ার সময় কিছু বিদ্রোহী এসে তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। হামলার পরই ঘটনাস্থল থেকে বিদ্রোহীরা পালিয়ে যায়।

কাশ্মীরে গত এক সপ্তাহে এ নিয়ে মোট তৃতীয়বার নিরাপত্তা বাহিনীর উপর হামলার ঘটনা ঘটলো। গত ১৪ আগস্ট শ্রীনগরের নওগাম এলাকায় পুলিশের টহলদারী ভ্যান লক্ষ্য করে হামলা চালায় বিদ্রোহীরা। ওই হামলায় নিহত হন দুই পুলিশ কর্মী। এর আগে শ্রীনগর-বারামুল্লা জাতীয় সড়কের কাছে হাইগামে সেনাদের উপর হামলা চালায় একদল বিদ্রোহী। ওই হামলায় এক সেনা জওয়ান গুরুতর আহত হন।