শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এক হাজার কোটি গাছ লাগাবে সৌদি আরব

অনলাইন নিউজ পোর্টাল • 30 মার্চ 2021, 12:29 দুপুর • 238 বার পঠিত
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এক হাজার কোটি গাছ লাগাবে সৌদি আরব

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গাছ লাগানোর বিশাল এক পরিকল্পনা হাতে নিয়েছে মরুর দেশ সৌদি আরব। কার্বন নিঃসরণ কমানো, ভূমির ক্ষয় সহনীয় পর্যায়ে রাখতে দেশজুড়ে লাগানো হবে এক হাজার কোটি গাছ।

সৌদির কার্যত শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমান স্থানীয় সময় শনিবার এ ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, ২০৩০ সালের মধ্যে এই লক্ষ্যমাত্রা পূরণ করতে চায় রিয়াদ। পাশাপাশি ‘মিডলইস্ট গ্রিন ইনিশিয়েটিভ’ বা মধ্যপ্রাচ্য সবুজায়ন প্রকল্পের আওতায় আরব বিশ্বের অন্য দেশগুলোতে আরও ৪ হাজার কোটি গাছ লাগানো হবে।

মধ্যপ্রাচ্যের অন্য আরব দেশগুলোর সঙ্গে এই কার্যক্রমে যোগ দিয়েছে রিয়াদ। এটি হতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম বন পুনরুদ্ধার কর্মসূচি। সামগ্রিকভাবে এই উদ্যোগের নাম দেয়া হয়েছে মধ্যপ্রাচ্য সবুজায়ন প্রকল্প।

সৌদির অর্থনৈতিক-সামাজিক ও পরিবেশগত উন্নয়নে ২০৩০ সাল পর্যন্ত ১০ বছর মেয়াদি যে পরিকল্পনা গৃহীত হয়েছে, তার আওতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এক বিবৃতিতে সৌদি যুবরাজ বলেন, বিশ্বজুড়ে যে গতিতে জলবায়ু পরিবর্তন হচ্ছে, তার চ্যালেঞ্জ মোকাবিলায় সৌদি আরব, মধ্যপ্রাচ্য ও বিশ্বের অন্যান্য অঞ্চলগুলোর দ্রুত ও কার্যকর কিছু পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

কীভাবে বিশাল এ পরিকল্পনা বাস্তবায়ন হবে সে বিষয়ে বিবৃতিতে কিছু জানাননি যুবরাজ।