শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

জকসু: ভিপি পদে হাড্ডাহাড্ডি লড়াই

মোহাম্মদ খাইরুল আমিন • 07 জানুয়ারী 2026, 11:56 দুপুর • 152 বার পঠিত
জকসু: ভিপি পদে হাড্ডাহাড্ডি লড়াই

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে সাতটি বিভাগের (কেন্দ্র) চূড়ান্ত ফলাফলে ভিপি পদে ছাত্রদল-ছাত্রঅধিকার সমর্থিত 'ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান' প্যানেলের প্রার্থী এবং জিএস ও এজিএস পদে ইসলামী ছাত্রশিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের প্রার্থীরা এগিয়ে আছেন।

বুধবার সকাল সাড়ে ৭টায় নির্বাচন কমিশনের তিনজন সদস্য প্রথমে চারটি বিভাগের পরে আরো তিনটি বিভাগের ফলাফল ঘোষণা করেন।

সাত বিভাগের ফলাফলে সহসভাপতি (ভিপি) পদে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের এ কে এম রাকিব ৭৫৮ পেয়ে এগিয়ে আছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের রিয়াজুল ইসলাম পেয়েছেন ৭২৩ ভোট।

সাধারণ সম্পাদক (জিএস) পদে ৭৪০ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের আব্দুল আলীম আরিফ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ৩৯০ ভোট।

সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ৭১৮ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের মাসুদ রানা।

এ পদে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের আতিকুল ইসলাম তানজীল পেয়েছেন ৬৫০ ভোট।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ৩৯টি কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়।

নির্বাচন কমিশন জানিয়েছে, বাকি ৩২টি বিভাগের ফল গণনা চলছে এবং পর্যায়ক্রমে সেগুলো প্রকাশ করা হবে।

 

কেন্দ্র

ভিপি

জিএস

এজিএস

ভূগোল ও পরিবেশ বিভাগ

রিয়াজুল ইসলাম: ১০০

একেএম রাকিব: ৯১

আব্দুল আলিম আরিফ: ৯০

খাদিজাতুল কোবরা: ৪৫

মাসুদ রানা: ৯৮

আতিকুর রহমান তানজিল: ৮৫

নৃবিজ্ঞান

রিয়াজুল ইসলাম: ১২৮

একেএম রাকিব: ১১৮

আব্দুল আলিম আরিফ: ১২৩

খাদিজাতুল কোবরা: ৭৩

মাসুদ রানা: ১০২

আতিকুর রহমান তানজিল: ১২৬

লোকপ্রশাসন

রিয়াজুল ইসলাম: ১২২

একেএম রাকিব: ১৩২

আব্দুল আলিম আরিফ: ১২৩

খাদিজাতুল কোবরা: ৬২

মাসুদ রানা: ১৩০

আতিকুর রহমান তানজিল: ১০৬

ফার্মেসি

 

রিয়াজুল ইসলাম: ৭৮

একেএম রাকিব: ৫৩

আব্দুল আলিম আরিফ: ৮৩

খাদিজাতুল কোবরা: ২৬

মাসুদ রানা: ৭৮

আতিকুর রহমান তানজিল: ৪৫

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং

রিয়াজুল ইসলাম: ১০৬

একেএম রাকিব: ৯৪

আব্দুল আলিম আরিফ: ১১২

খাদিজাতুল কোবরা: ৫৩

মাসুদ রানা: ১০৫

আতিকুর রহমান তানজিল: ৮০

জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি

রিয়াজুল ইসলাম: ৫১

একেএম রাকিব: ৩৯

আব্দুল আলিম আরিফ: ৪৬

খাদিজাতুল কুবরা: ১৮

মাসুদ রানা: ৪২

আতিকুর রহমান তানজিল: ৩০

ফিন্যান্স বিভাগ

রিয়াজুল ইসলাম: ১৩৮

একে এম রাকিব: ২৩১

আবদুল আলিম আরিফ: ১৬৩

খাদিজাতুল কুবরা: ১১৩

মাসুদ রানা: ১৬৩

আতিকুর রহমান তানজিল: ১৭৮

মোট

রিয়াজুল ইসলাম: ৭২৩ ভোট

একেএম রাকিব: ৭৫৮ ভোট

আব্দুল আলিম আরিফ: ৭৪০ ভোট

খাদিজাতুল কোবরা: ৩৯০ ভোট

মাসুদ রানা: ৭১৮ ভোট

আতিকুর রহমান তানজিল: ৬৫০ ভোট

 

বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দুই দশক পর মঙ্গলবার প্রথমবারের মত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এবং একটি হলের শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচনে ভোট হয় শান্তিপূর্ণভাবে। বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষে ব্যালট বাক্সগুলো বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে নিয়ে আসা হয়।

সন্ধ্যা সাড়ে ৬টায় ছয়টি ওএমআর (অপটিকাল মার্ক রিকগনিশন) মেশিনে সেখানে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হয়। কিন্তু গণনার তথ্যে গড়মিল দেখা দেওয়ায় মাঝে দীর্ঘ সময় কাজ বন্ধ থাকে।

পরে গভীর রাতে আবার শুরু হয় গণনার কাজ। প্রথম চার বিভাগের ফল প্রকাশ করতে করতে সকাল হয়ে যায়।

সাড়ে পাঁচ ঘণ্টার বেশি সময় বন্ধ থাকার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ভোট গণনা আবার শুরুর প্রস্তুতি চলছে। এবার প্রথমে নৃবিজ্ঞান বিভাগের ২৭৮ ভোট হাতে গণনা করা হবে। এরপর ওএমআর মেশিনে গণননার সঠিকতা যাচাই করে বাকি ভোট পুরোদমে গোনা হবে।

জকসু নির্বাচনে ভোটার ছিলেন ১৬ হাজার ৬৪৫ জন। সেখানে প্রায় ৬৫ শতাংশ ভোট পড়েছে বলে এর আগে ধারণা দিয়েছিলেন নির্বাচন কমিশনার জুলফিকার মাহমুদ।

একই দিনে বিশ্ববিদ্যালয়ের একমাত্র হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদেও ভোট হয়েছে। হল সংসদের মোট ভোটার ছিলেন ১২৪২ জন। সেখানে প্রায় ৭৭ শতাংশ ভোট পড়েছে।