জিম্বাবুয়েতে সোনার খনিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে সাতজন নিহত
অনলাইন নিউজ পোর্টাল
•
10 অক্টোবর 2021, 07:24 বিকাল
•
205 বার পঠিত
জিম্বাবুয়েতে একটি সোনার খনিতে বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে সাতজন নিহত হয়েছেন। নিহত বিদেশিদের সবাই চীনা নাগরিক। নিহতদের মধ্যে ছয়জনই বিদেশি বলে জানিয়েছে দেশটির পুলিশ। বৃহস্পতিবার মাজোউয়ি জেলার এসএএস সোনার খনিতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
যে সোনার খনিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেটি জিম্বাবুয়ের রাজধানী হারারে থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে।
পুলিশের মুখপাত্র বলেন, ‘কোন পরিস্থিতিতে এসএএস খনিতে কিছু গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ছয় বিদেশি ও জিম্বাবুয়ের এক নাগরিকের মৃত্যু হল, কর্মকর্তারা তা খতিয়ে দেখছেন।’