শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ঝড় অরোরার আঘাতে ফ্রান্সে আড়াই লাখের বেশি বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন

অনলাইন নিউজ পোর্টাল • 22 অক্টোবর 2021, 10:28 রাত • 182 বার পঠিত
ঝড় অরোরার আঘাতে ফ্রান্সে আড়াই লাখের বেশি বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন

আটলান্টিক উপকূল থেকে বয়ে আসা ঝড় অরোরার আঘাতে ফ্রান্সের উত্তরাঞ্চলের আড়াই লাখের বেশি বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। পাশাপাশি ফ্রান্সের উত্তরাঞ্চলের কিছু অঞ্চলে জলাবদ্ধতার কারনে হঠাৎ বন্যা দেখা দিয়েছে।

ফ্রান্সের বিদ্যুৎ পরিচালনা কেন্দ্র এনেডিস এ তথ্য জানিয়েছে।

এছাড়াও ঝড় অরোরার কারণে ফ্রান্সের রেল ট্রাফিক ব্যবস্থায়ও প্রভাব পড়েছে। স্থানীয় সময় বুধবার বিকালে ঝড়টি আঘাত হানে।

দেশটির যোগাযোগমন্ত্রী এক টুইটে জানিয়েছেন, প্যারিসের চারপাশের ইল ডি ফ্রান্স অঞ্চল, নরমান্ডি, ফ্রান্সের উত্তরাঞ্চল ও লরাইনের পূর্বাঞ্চলে সবচেয়ে ভয়াবহ প্রভাব পড়েছে। বিদ্যুৎ ব্যবস্থা সচল করতে প্রায় তিন হাজার টেকনিশিয়ান কাজ করছেন। ন্যাশনাল রেল কর্তৃপক্ষ এর মতে, নরম্যান্ডি এবং শ্যাম্পেন-আর্ডেনেস অঞ্চলের পাশাপাশি প্যারিস অঞ্চলের কিছু কমিউটার রুটে ট্রেন ভ্রমণ ব্যাহত হয়েছে।