শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ঝিনাইদহে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

অনলাইন নিউজ পোর্টাল • 16 অক্টোবর 2021, 06:14 বিকাল • 250 বার পঠিত
ঝিনাইদহে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

কিছুদিন পূর্বে একজন মন্ত্রী বলেছিলেন যে, প্রতিবন্ধীরা দেশের সম্পদে পরিণত হচ্ছে। প্রতিবন্ধীদের অবহেলার নজরে নয় বরং ভালোবাসার দৃষ্টিতে দেখা উচিত।
‘ডিজিটাল সাদাছড়ি নিরাপদে পথচলি’ এ শ্লোগানকে সামনে রেখে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে ঝিনাইদহে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও সাদাছড়ি বিতরণ করা হয়েছে। জেলা সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে সকালে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে এ হুইল চেয়ার ও সাদাছড়ি বিতরণ করা হয়। এসময় সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা প্রতিবন্ধীদের মাঝে ২৫ টি হুইল চেয়ার ও ১৫ জন দৃষ্টি প্রতিবন্ধীর মাঝে সাদাছড়ি বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা।