শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ঝিনাইদহে অবৈধভাবে ভারত যাওয়ার সময় আটক ১৯

অনলাইন নিউজ পোর্টাল • 11 ফেব্রুয়ারি 2021, 06:52 বিকাল • 284 বার পঠিত
ঝিনাইদহে অবৈধভাবে ভারত যাওয়ার সময় আটক ১৯

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে যাওয়ার অভিযোগে ১৯ জনকে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবি। বুধবার রাত ১১টার দিকে দিকে ৫৮ বিজিবি’র বাঘাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৬০/৩৫-আর থেকে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে ১১ জন পুরুষ, ছয়জন নারী ও দুই শিশু রয়েছে। আটককৃতরা খুলনা, যশোর, নড়াইল, কুষ্টিয়া ও বাগেরহাট জেলার বাসিন্দা। এসময় তাদের কাছ থেকে দুইটি ইজিবাইক উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে পাোপারের অপরাধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় মহেশপুর থানায় মামলা করে বিজিবি।

মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবি এর পরিচালক কামরুল আহসান বৃহস্পতিবার দুপুরে এক বার্তায় এসব তথ্য জানান।

এর আগে ৯ ফেব্রুয়ারি জেলার মহেশপুর সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে অবৈধ ভাবে ভারতে যাওয়ার সময় চারজনকে আটক করেছে ৫৮ বিজিবি। যাদবপুর সীমান্তের বেতবাড়িয়া নামক স্থান থেকে তাদের আটক করা হয়।  এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে বৃহস্পতিবার পর্যন্ত ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধ পথে ভারতে আসা যাওয়ার সময় ১১০ নারী, পুরুষ ও শিশু এবং সহায়তাকারী ৫ দালালকে আটক করে বিজিবি।