শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ঝিনাইদহে নৌকার প্রার্থীর প্রার্থিতা বাতিল 

মোহাম্মদ খাইরুল আমিন • 02 জুন 2022, 07:57 বিকাল • 324 বার পঠিত
ঝিনাইদহে নৌকার প্রার্থীর প্রার্থিতা বাতিল 

ঝিনাইদহ পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবদুল খালেকের মনোনয়নপত্র বাতিল হয়েছে। আচরণবিধি লঙ্ঘনের দায়ে তার প্রার্থীতা বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

আজ বৃহস্পতিবার ঢাকায় নির্বাচন কমিশনের বৈঠকে এই সিদ্ধান্ত আসে। বুধবার ঝিনাইদহে প্রতিদ্বন্দ্বী এক প্রার্থীর প্রচারে বাধা দেওয়ার অভিযোগ ছিল। সংঘর্ষও ঘটেছিল। 

ইসি সূত্রে জানা যায়, নির্বাচন কমিশনের বৈঠকে সব বিষয়ে আলোচনার পর তথ্য-উপাত্তের ভিত্তিতে আবদুল খালেকের প্রার্থিতা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। 

চাইলে ইসির এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যেতে পারবেন খালেক।

আগামী ১৫ জুন আরো কয়েকটি পৌরসভা ও কুমিল্লা সিটি করপোরেশনের সাথে ঝিনাইদহ পৌরসভারও নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার ঝিনাইদহ পৌরসভা নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী কাইয়ূম শাহরিয়ার জাহেদী হিজলসহ তার সমর্থকদের ওপর হামলা হয়। এই হামলার জন্য খালেকের সমর্থকদের দায়ী করা হচ্ছে। 

নৌকা প্রার্থীর প্রার্থীতা বাতিলের পর এখন হিজলসহ তিনজন প্রার্থী থাকলেন। এর দুজন স্বতন্ত্র ও একজন ইসলামী আন্দোলনের প্রার্থী।