শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ঝালকাঠিতে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

মোহাম্মদ খাইরুল আমিন • 09 আগস্ট 2022, 12:06 দুপুর • 304 বার পঠিত
ঝালকাঠিতে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

ঝালকাঠিতে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগে তার স্বামীকে আটক করেছে পুলিশ। রাজাপুর উপজেলায় এই ঘটনা ঘটেছে।

রাজাপুর থানার ওসি (তদন্ত) মো. মোস্তফা জানান, জীবনদাসকাঠি গ্রামে সোমবার রাত সাড়ে ১২টার দিকে ঘটনাটি ঘটেছে। 

আটক ব্যক্তির নাম আব্দুল আজিজ। তার বাড়ি ওই এলাকায়। অবশ্য তিনি ঢাকার একটি প্রতিষ্ঠানে প্রহরীর চাকরি করেন।

আজিজের তিন সন্তান। এর মধ্যে বড় ছেলে চট্টগ্রামে চাকরি করে। মেঝো ছেলে বাড়িতে থাকে। স্থানীয় একটি কলেজে পড়ে। আর ছোট মেয়ে সপ্তম শ্রেণীতে পড়ে।

ওসি মোস্তফা বলেন, ‘‘সোমবার আব্দুল আজিজ বাড়িতে গেলে স্ত্রী নার্গিস আক্তারের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। রাতে আবার তাদের মধ্যে ঝগড়া শুরু হলে নার্গিসকে মারধর করে আজিজ। এক পর্যায়ে নার্গিস অচেতন হয়ে পড়লে তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।’’

আজিজকে আটক করা হয়। তার স্ত্রীর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।