শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

জেরুজালেম লক্ষ্য করে ইসলামি জিহাদের রকেট

মোহাম্মদ খাইরুল আমিন • 07 আগস্ট 2022, 04:40 দুপুর • 241 বার পঠিত
জেরুজালেম লক্ষ্য করে ইসলামি জিহাদের রকেট

ইসলামিক জিহাদ বলেছে, তারা রোববার গাজা উপত্যকা থেকে জেরুজালেম লক্ষ্য করে রকেট ছুড়েছে। ফিলিস্তিনি জঙ্গি ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষ তৃতীয় দিনে প্রবেশ করেছে।

তাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেড এক বিবৃতিতে বলেছে যে, জেরুজালেম লক্ষ্য করে রকেট ছুড়ার পরপরই বিমান হামলার সতর্কতা সাইরেন চালু করার এবং বিস্ফোরণের শব্দ শোনা যায়। খবর এএফপি’র।

সহিংসতায় এই দফায় জেরুজালেমকে প্রথমবারের মতো লক্ষ্যবস্তু করা হলো।