শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

জেনেভা ক্যাম্প থেকে বিপুল পরিমাণ অস্ত্র-মাদক উদ্ধার, গ্রেফতার ৩৫

মোহাম্মদ খাইরুল আমিন • 29 সেপ্টেম্বর 2024, 05:06 বিকাল • 324 বার পঠিত
জেনেভা ক্যাম্প থেকে বিপুল পরিমাণ অস্ত্র-মাদক উদ্ধার, গ্রেফতার ৩৫

 রাজধানীর  মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে র‌্যাব-২ এবং যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, দুটি পিস্তল, ২০ রাউন্ড গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে।

এসময় শীর্ষ মাদক ব্যবসায়ী পিচ্চি রাজাসহ গ্রেফতার হয়েছেন ৩৫ জন।

রোববার (২৯ সেপ্টেম্বর) ভোর ৫ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত জেনেভা ক্যাম্পে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার শিহাব করিম।

তিনি বলেন, রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে র‌্যাব ২-এ যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, দুটি পিস্তল, ২০ রাউন্ড গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে।

এছাড়া অভিযানে ৩১ জন দুর্বৃত্ত, তিনজন নারী মাদক কারবারি ও শীর্ষ মাদক ব্যবসায়ী পিচ্চি রাজাকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।