শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

জেনারেল এমএজি ওসমানীকে স্বাধীনতা পুরস্কার দেওয়া যাচ্ছে না!

মোহাম্মদ খাইরুল আমিন • 11 মার্চ 2025, 11:48 রাত • 116 বার পঠিত
জেনারেল এমএজি ওসমানীকে স্বাধীনতা পুরস্কার দেওয়া যাচ্ছে না!

বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এমএজি ওসমানী ১৯৮৫ সালে স্বাধীনতা পদকে ভূষিত হন। সম্প্রতি অন্তর্বর্তী সরকার তাকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার প্রদানের বিষয়ে আলোচনা করেছিল। তবে, যেহেতু কোনও বাংলাদেশি এর আগে দেশের সর্বোচ্চ এই সম্মান একাধিকবার পাননি, তাই সেই প্রচলিত নীতির কারণে এই সিদ্ধান্ত থেকে সরে আসা হয়। ফলে, এ বছর জেনারেল এমএজি ওসমানীকে পুনরায় স্বাধীনতা পুরস্কার দেওয়া সম্ভব হচ্ছে না।

মঙ্গলবার (১১ মার্চ) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রসঙ্গত, এ বছর স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিদের নাম প্রকাশ হওয়ার পর বিভিন্ন মহল থেকে জেনারেল ওসমানীর স্বাধীনতা পুরস্কার না পাওয়া নিয়ে আক্ষেপ প্রকাশ করা হয়। অনেকেই তার প্রতি শ্রদ্ধা জানিয়ে তাকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেওয়ার দাবি তুলেছেন