শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
শিক্ষা

জবিতে শুরু হলো শিক্ষার্থীদের জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম

অনলাইন নিউজ পোর্টাল • 25 অক্টোবর 2021, 08:33 রাত • 354 বার পঠিত
জবিতে শুরু হলো শিক্ষার্থীদের জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম

আজ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষার্থীদের জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।

 উপাচার্য অধ্যাপক ড. মোঃ ইমদাদুল হক ,আজ সকাল ১০টায় বাংলাদেশ নির্বাচন কমিশনের সহযোগিতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করেন।

তবে আরো জানা যায়, শিক্ষার্থীদের জাতীয় পরিচয় পত্র নিবন্ধন করার জন্য (www.nidw.gov.bd) নিবন্ধন ফরম যথাযথভাবে পূরণ করে কপি ডাউনলোড করে অনলাইন জন্মসনদ, শিক্ষা সনদ, পিতা/মাতার এনআইডি কপি, বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ডের কপির সত্যায়িত কপি সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়াম (রেজিষ্ট্রেশন কেন্দ্রে) আসতে বলা হয়েছে। ইতোপূর্বে যে সকল শিক্ষার্থী নিবন্ধন ফরম পূরণ করেছেন কিন্তু বায়োমেট্রিক কার্যক্রম সম্পন্ন করতে পারেননি তারাও জাতীয় পত্র নিবন্ধন করতে পারবেন। সেক্ষেত্রে তাদের ও উল্লেখিত কাগজপত্রাদি সঙ্গে নিয়ে আসতে হবে। আগামী ২৮ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা হতে বিকাল ৪টা অবদি এই কার্যক্রম চলবে।