শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

জাভা দ্বীপে অগ্ন্যুৎপাতে ছাইয়ের স্তুপের নিচে তলিয়ে গেছে ১১ গ্রাম

অনলাইন নিউজ পোর্টাল • 06 ডিসেম্বর 2021, 06:52 বিকাল • 233 বার পঠিত
জাভা দ্বীপে অগ্ন্যুৎপাতে ছাইয়ের স্তুপের নিচে তলিয়ে গেছে ১১ গ্রাম

আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের ঘটনায় ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে এখন পর্যন্ত অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন বহু মানুষ। অগ্ন্যুৎপাত থেকে সৃষ্ট বিশাল ছাইয়ের স্তুপের নিচে পুরো তলিয়ে গেছে ১১ গ্রাম। 

স্থানীয়রা জানিয়েছে, মাউন্ট সেমেরুর অগ্ন্যুৎপাত থেকে সৃষ্ট বিশাল ছাইয়ের মেঘ সূর্যকে সম্পূর্ণ ঢেকে দিয়েছে। যার কারণে দিনের বেলাতেও আকাশ রাতের মতো ঘন অন্ধকার হয়ে আছে সেখানে।

ইন্দোনেশিয়ার কর্মকর্তারা জানান, এখন পর্যন্ত অন্তত ৫৭ জন অগ্নিদগ্ধ হয়েছেন। যাদের মধ্যে অনেকে গুরুতরভাবে পুড়ে গেছেন।

দেশটির বিপর্যয় মোকাবিলা সংস্থা বিএনপিবি বলছে, অগ্নিদগ্ধদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘরবাড়ি ছাই নিচে তলিয়ে যাওয়ায় গ্রামবাসীদের অনেকেই মসজিদ এবং অস্থায়ী কেন্দ্রে আশ্রয় গ্রহণ করেছেন।

বিএনপিবির কর্মকর্তারা জানান, দুর্ঘটনাকবলিত এলাকা থেকে এখন পর্যন্ত ৯ শতাধিক মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

স্থানীয় কর্মকর্তা বলেছেন, ওই এলাকার সঙ্গে নিকটবর্তী মালাং শহরের সড়ক ও সেতু যোগাযোগও অগ্ন্যুৎপাতের ফলে বিচ্ছিন্ন হয়ে গেছে। খুব দ্রুত পরিস্থিতি খারাপ হয়ে গেছে।

এদিকে আগ্নেয়গিরির ছাই জ্বালামুখ থেকে বিচ্ছিন্ন হয়ে এখন ভারত মহাসাগরের ওপর দিয়ে দক্ষিণ-পশ্চিম দিকে এগোচ্ছে। এই প্রতিষ্ঠানটি থেকে আগ্নেয়গিরির ছাইয়ের সম্ভাব্য বিপদ সম্পর্কে এয়ারলাইন্সগুলোকে সতর্ক করা হয়।