শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

জাতিসঙ্ঘ শান্তিরক্ষা মিশনে দক্ষিণ সুদানে বাংলাদেশ নৌবাহিনী

অনলাইন নিউজ পোর্টাল • 14 আগস্ট 2020, 08:47 রাত • 224 বার পঠিত
জাতিসঙ্ঘ শান্তিরক্ষা মিশনে দক্ষিণ সুদানে বাংলাদেশ নৌবাহিনী

জাতিসঙ্ঘ শান্তিরক্ষা মিশন দক্ষিণ সুদানে বাংলাদেশ নৌবাহিনীর ফোর্স মেরিন ইউনিট-৬ এ যোগদানের উদ্দেশে ৬৭ জন নৌসদস্যের দ্বিতীয় দলটি আজ শুক্রবার সকালে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে। এর আগে ২৫ জুলাই প্রথম গ্রুপের ৬৭ জন নৌসদস্য ফোর্স মেরিন ইউনিট-৬ এ যোগদানের উদ্দেশে ঢাকা ত্যাগ করে।

দক্ষিণ সুদানে নৌবাহিনীর একটি মেরিন ইউনিট, ইউনাইটেড নেশন্স মিশন ইন দক্ষিণ সুদান এ ফোর্স মেরিন ইউনিট হিসেবে মোতায়েন রয়েছে। কন্টিনজেন্টটি জাতিসংঘের নিত্য প্রয়োজনীয় জ্বালানী, খাদ্য সামগ্রী, ঔষধ-পত্র ও মানবিক সাহায্য বহনকারী বার্জসমূহের নিরাপদ চলাচলের নিশ্চয়তা বিধান, নৌপথের জলদস্যুতা পর্যবেক্ষণ বা নিয়ন্ত্রণ ও সকল গোয়েন্দা তথ্য সংগ্রহ করতঃ ফোর্স সদর দপ্তরকে অবহিতকরণ, অগ্নিনির্বাপনে স্থানীয় জনপদকে সহায়তা, আহত সামরিক ও অসামরিক ব্যক্তিদের উদ্ধার ও ডুবুরী সহায়তা করে থাকে।

এছাড়া স্থানীয় জনগণকে জারুরী চিকিৎসা প্রদানসহ মিশনে নিয়োজিত সেনা ও অসামরিক সদস্যদের প্রয়োজনীয় রসদ সামগ্রী দূর্গম স্থানে পরিবহণ করাসহ জাতিসংঘের নির্দেশক্রমে যেকোন কার্যক্রমে সহায়তা করে থাকে কন্টিনজেন্টটি।