শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

জাতিসংঘ প্রতিনিধি দলের সামনে রোহিঙ্গাদের বিক্ষোভ

অনলাইন নিউজ পোর্টাল • 01 জুন 2021, 08:59 সকাল • 574 বার পঠিত
জাতিসংঘ প্রতিনিধি দলের সামনে রোহিঙ্গাদের বিক্ষোভ

ইউএনএইচসিআর-এর সহকারী হাই কমিশনার গিলিয়ান ট্রিগস এবং সহকারী হাই কমিশনার রউফ মাজাও এর নেতৃত্বে ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল নোয়াখালী জেলার হাতিয়ার ভাসানচর পরিদর্শন করেছেন। এসময় বিভিন্ন দাবী দাওয়া নিয়ে বিক্ষোভ করেছে রোহিঙ্গারা। সোমবার (৩১ মে) সকালে ভাসানচরে রোহিঙ্গাদের খোঁজখবর নিতে গেলে রেশনসহ বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ মিছিল করেন রোহিঙ্গারা। সেখান থেকে রোহিঙ্গা শরণার্থী ব্যবস্থাপনায় নিয়োজিত বিশ্বস্ত একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

এ সময় রোহিঙ্গারা বিক্ষোভ মিছিলে তাদের প্রতিমাসে ৫ হাজার টাকা করে দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হচ্ছে না বলে জানান। এছাড়া নিম্নমানের রেশন, নিম্নমানের খাবার, কর্মসংস্থানের অভাব ও পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা না থাকাসহ সামগ্রিক উন্নত ব্যবস্থাপনা নিশ্চিত করতে তারা এই বিক্ষোভ মিছিল করেন বলে জানা গেছে।