শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল থেকে রাশিয়া বাদ?

মোহাম্মদ খাইরুল আমিন • 08 এপ্রিল 2022, 11:15 দুপুর • 541 বার পঠিত
জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল থেকে রাশিয়া বাদ?

ইউক্রেনে আগ্রাসন চালানোর শাস্তি হিসেবে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল  থেকে রাশিয়াকে বাদ দেয়ার ব্যাপারে বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভোটাভুটি হয়েছে। খবর এএফপি’র।

এতে জাতিসংঘ সাধারণ পরিষদের মোট ১৯৩ সদস্যের মধ্যে  রাশিয়ার সদস্য পদ বাতিলের পক্ষে ৯৩ ভোট এবং বিপক্ষে ২৪ ভোট পড়ে। এ সময় ৫৮টি দেশ ভোটদানে বিরত থাকে। ভোটের ফলাফলে মস্কোর বিরুদ্ধে আন্তর্জাতিক ঐক্য দুর্বল হয়ে পড়তে দেখা যাচ্ছে।

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল থেকে কোন দেশকে বাদ দেয়ার ক্ষেত্রে এ যাবতকালের মধ্যে এটি ছিল দ্বিতীয় পদক্ষেপ। এক্ষেত্রে লিবিয়ার বিরুদ্ধে ২০১১ সালে এ ধরনের প্রথম পদক্ষেপ নেয়া হয়েছিল।

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান চালায় রাশিয়া। এরপর দেশটির বেশ কয়েকটি বড় শহরের পতন ঘটে। কয়েকটি শহর অবরুদ্ধ হয়ে থাকে। রাজধানী কিয়েভও ছিল অবরুদ্ধ। সম্প্রতি সেটা মুক্ত হয়েছে। তবে ইউক্রেনে চালানোর রাশিয়ার যুদ্ধ সহসা থামছে বলে কোনো ইঙ্গিত মিলছে না।