শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

জাতীয় সংসদের ২০২১-২০২২ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হয়েছে

অনলাইন নিউজ পোর্টাল • 02 জুন 2021, 09:25 রাত • 668 বার পঠিত
জাতীয় সংসদের ২০২১-২০২২ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হয়েছে

বুধবার বিকেল ৫টায় স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে জাতীয় সংসদের ২০২১-২০২২ অর্থবছরের বাজেট অধিবেশন। গত বছরের মতো এবারো অধিবেশন অত্যন্ত সংক্ষিপ্ত হবে। 

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়। 

এ অধিবেশনের দ্বিতীয় কার্যদিবস ৩ জুন বৃহস্পতিবার সংসদে ২০২১-২০২২ অর্থবছরের বাজেট প্রস্তাব পেশ করা হবে। ওইদিন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সংসদের মন্ত্রিসভা কক্ষে বিশেষ মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের পর এটি উপস্থাপন করা হবে। সংসদ সচিবালয়ের সূত্রে জানা গেছে, স্বাভাবিক সময়ের বাজেটের মতো এ অধিবেশন দুই সপ্তাহের বেশি হবে না এবং খুব সংক্ষিপ্ত পরিসরে পুরো অধিবেশনটি সম্পন্ন হবে।

এবারের অধিবেশনে প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে শুধু বাজেট এবং গুরুত্বপূর্ণ কাজের বিষয়ে আলোচনা হবে।

করোনা পরিস্থিতির কারণে এমপি, মন্ত্রী, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের এবারো কোভিড টেস্টের নেগেটিভ সনদ নিয়ে সংসদ সচিবালয়ে প্রবেশ করতে হবে। এছাড়া বয়োজ্যেষ্ঠ ও অসুস্থ এমপিদের সংসদ অধিবেশনে আসতে নিরুৎসাহিত করা হয়েছে।

দূরত্ব বজায় রাখতে প্রতিদিন ১০০ এরও কম সংসদ সদস্য নিয়ে এ অধিবেশন পরিচালনা করা হবে। সংবিধান অনুসারে ৩০ জুনের আগে বাজেট পেশ করার ব্যাপারে বিধিনিষেধ রয়েছে এবং বাজেট চলাকালীন অধিবেশনে সংসদ সদস্যদের অংশগ্রহণের বিধান রয়েছে।