জাতীয় স্মৃতিসৌধে স্পিকারের শ্রদ্ধা
মোহাম্মদ খাইরুল আমিন
•
26 মার্চ 2022, 12:06 দুপুর
•
232 বার পঠিত
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী দেশের ৫১তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
আজ ভোরে সাভারস্থ জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্পিকার এ শ্রদ্ধা জানান।
এ সময় স্পিকার ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করেন।