জাতীয় প্রেস ক্লাবের কাইয়ুম খান মিলন আর নেই
অনলাইন নিউজ পোর্টাল
•
29 মার্চ 2021, 09:53 রাত
•
253 বার পঠিত
জাতীয় প্রেস ক্লাবের দি নিউনেশন পত্রিকার সিনিয়ার সাব-এডিটর কাইয়ুম খান মিলন আর নেই।
আজ সোমবার বিকাল তিনটায় তেজগাঁয়ের ইমপালস হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী, এক ছেলে রেখে গেছেন।
মরহুমের নামাজে জানাজা আজ বাদ এশা মিরপুরের কালশীতে সাংবাদিক কলোনী মসজিদে অনুষ্ঠিত হয়েছে। তাঁকে কালশী কবরস্থানে দাফন করা হবে।
জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান এক বিবৃতিতে কাইয়ুম খান মিলনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।