শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

জাতীয় পার্টির মঞ্জুর উল আলম আর নেই

অনলাইন নিউজ পোর্টাল • 30 এপ্রিল 2021, 10:25 দুপুর • 560 বার পঠিত
জাতীয় পার্টির মঞ্জুর উল আলম আর নেই

জাতীয় পার্টির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, খুলনা মহানগরের সাবেক আহ্বায়ক ও সাবেক পিপি এস এম মঞ্জুর উল আলম খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রজিউন।

গত বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮০ বছর। তার একমাত্র ছেলে রয়েছে। শুক্রবার বাদ জুমা মরহুমের নামাজে জানাজা শেষে খুলনা বয়রাস্থ পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে।
শোক : মঞ্জুর উল আলমের মৃত্যুতে শোক জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি। শুক্রবার সকালে এক শোকবাণীতে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান জাপা চেয়ারম্যান। একইসাথে তিনি মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন।

পৃথক এক শোক বার্তায় জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক মন্ত্রী জিয়াউদ্দিন আহমেদ বাবলুও মরহুমের পরিবারের প্রতি শোক ও মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন।