শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
খেলা

জাতীয় ক্রিকেট দলের নতুন ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট

মোহাম্মদ খাইরুল আমিন • 06 মার্চ 2022, 09:45 সকাল • 332 বার পঠিত
জাতীয় ক্রিকেট দলের নতুন ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট

অস্ট্রেলিয়ান শেন ম্যাকডারমটকে জাতীয় ক্রিকেট দলের নতুন ফিল্ডিং কোচ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বেশ কিছু দিন ধরেই বাংলাদেশে ফিল্ডিং নিয়ে হতাশ বিসিবি। শনিবার রাতেও মিরপুরে আফগানিস্তানের সাথে চার ক্যাচ মিসে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। অনেক দিন ধরেই বাংলাদেশ দলের সঙ্গে নিয়মিত কোনো ফিল্ডিং কোচ ছিলেন না।
রাজিন সালেহকে আপাতত দায়িত্ব দেওয়া হয়েছিল ফিল্ডিং কোচের কাজ সামলানোর জন্য। ক্যাচ মিসের এই ম্যাচ শেষ হতে না হতেই জানা গেলো, নতুন কোচ নিয়োগ দেওয়া হয়েছে। আফগানিস্তানের সঙ্গে সিরিজ শেষ হওয়ার পর রাতেই ফিল্ডিং কোচ নিয়োগে বিষয়টি জানায় বিসিবি। অস্ট্রেলিয়ান শেন ম্যাকডারমটকে জাতীয় দলের নতুন ফিল্ডিং কোচ পদে নিয়োগ দিয়েছে বিসিবি।