শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

জাতীয় বিমানবন্দর যেন সদরঘাট

মোহাম্মদ খাইরুল আমিন • 03 জানুয়ারী 2022, 09:02 সকাল • 425 বার পঠিত
জাতীয় বিমানবন্দর যেন সদরঘাট

বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে চরম অরাজকতা-বিশৃঙ্খলা বোঝানোর জন্য একটি প্রবাদ আমাদের দেশে লোকমুখে বেশ শোনা যায়; 'বাহিরে ফিটফাট ভেতরে সদরঘাট`।


হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর হলো বাংলাদেশের প্রবেশদ্বার। বিদেশি বিনিয়োগকারী ও টুরিস্টরা বিমান থেকে নেমেই বিমানবন্দরের পরিবেশ দেখে বুঝে নেন দেশের চিত্র। ফলে বিমানবন্দর পরিচ্ছন্ন এবং যাত্রীবান্ধব হওয়ার কথা। অথচ হযরত শাহজালাল বিমানবন্দর যেন বিশৃঙ্খলা-অব্যবস্থাপনা-অপরিচ্ছন্নতা হয়রানির প্রাণকেন্দ্র হয়ে উঠেছে। দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক বিমানবন্দর রাজধানীর দক্ষিণ দিয়ে বয়ে যাওয়া বুড়িগঙ্গা নদীর তীরের লঞ্চ টার্মিনাল সদরঘাটের মতোই নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে।


জানতে চাইলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রূপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল আহসান বলেন, বিমানবন্দরে যাত্রীর চাপ রয়েছে। তবে আগের চেয়ে বর্তমানে যাত্রীর চাপ এখন নিয়ন্ত্রণে আছে। যাত্রী হয়রানি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, যাত্রীরা যেন হয়রানি বা ভোগান্তির শিকার না হয় সেই বিষয়ে এপিবিএনের দায়িত্বরত সদস্যদের কঠোর নির্দেশনা দেয়া আছে। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে রয়েছে। পরে বিষয়টি জানতে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) জিয়াউল হকের মোবাইল ফোনে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেনি।