জার্মানিতে মুসলিম সংখ্যা বেড়ে ৫৫ লাখে দাঁড়িয়েছে
অনলাইন নিউজ পোর্টাল
•
29 এপ্রিল 2021, 09:48 সকাল
•
680 বার পঠিত
জার্মানিতে মুসলিম জনসংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে দেশটির মোট জনসংখ্যার ৬.৫ শতাংশ মুসলমান।
এ হিসেবে মুসলিমদের সংখ্যা বেড়ে ৫৫ লাখে দাঁড়িয়েছে। বুধবার প্রকাশিত দেশটির সরকারি জরিপে এ তথ্য ওঠে এসেছে।
এর আগে ২০১৫ সালে যে জরিপ হয়েছিল, তার চেয়ে বর্তমানে মুসলিম জনসংখ্যা বেড়েছে ৯ লাখ।
বর্তমানে দেশটির মোট জনসংখ্যার ৬.৪-৬.৭ শতাংশ হচ্ছে মুসলিম।বিএএমএফ থেকে পরিসংখ্যান নিয়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ জরিপের তথ্য প্রকাশ করেছে।
বিএএমএফের প্রেসিডেন্ট হ্যান্স-এখার্ড সোমার বলেছেন, সাম্প্রতিক কালে মধ্যপ্রচ্য, বিশেষ করে সিরিয়া থেকে শরণার্থী বিপুল সংখ্যক শরণার্থী আসায় জার্মানিতে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে।