জার্মানিতে একটি বাড়ির ওপর বিমান বিধ্বস্তে তিনজন নিহত
অনলাইন নিউজ পোর্টাল
•
26 জুলাই 2020, 11:58 দুপুর
•
245 বার পঠিত
জার্মানিতে একটি বাড়ির ওপর বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় তিনজন নিহত হয়েছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় ওয়েসেলে ওই দুর্ঘটনা ঘটেছে।
ওই দুর্ঘটনায় নিহতদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনায় আহত এক শিশুকে চিকিৎসা দেয়া হচ্ছে। বেশ কিছু ছবিতে দেখা গেছে, যে বাড়িটির ওপর বিমানটি ভেঙে পড়ে তার ছাদ বেশ ক্ষতিগ্রস্থ হয়েছে।
দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশ জানিয়েছে, ছোট ওই বিমানটি মার্ল এলাকা থেকে যাত্রা করেছিল।
দেশটির একজন পুলিশ কর্মকর্তা জানান, জরুরি সেবার জন্য ফোনকল আসার পর উদ্ধারকাজে যান উদ্ধারকর্মীরা। ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এরা সবাই প্রাপ্ত বয়স্ক। ওই বিমানে একটি শিশুও ছিল। দুর্ঘটনায় সে কিছুটা আহত হয়েছে। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বিমানটিতে বিস্ফোরণ ঘটে এবং এটি বিধ্বস্ত হয়।