শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

জার্মানিতে ৪ রোগী হত্যা, হাসপাতালের নারীকর্মী আটক

অনলাইন নিউজ পোর্টাল • 29 এপ্রিল 2021, 02:20 দুপুর • 810 বার পঠিত
জার্মানিতে ৪ রোগী হত্যা, হাসপাতালের নারীকর্মী আটক

জার্মানির একটি হাসপাতালে চার রোগীকে মৃত অবস্থায় পাওয়া গেছে।এ ঘটনার পরে  হাসপাতালটির ৫১ বছর বয়সী এক নারীকর্মীকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ওবার্লিন নামে একটি বেসরকারি হাসপাতালে বুধবার রাতে এ ঘটনা ঘটে।

বান্ডেনবুর্গ রাজ্য পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, খবর পেয়ে স্থানীয় সময় রাত ৯টার একটু আগে হাসপাতালটিতে যায় পুলিশ।পুলিশ সেখানে গিয়ে চার ব্যক্তিকে মৃত ও এক ব্যক্তিকে গুরুতর আহতাবস্থায় পান।
 
হতাহতদের শরীরের ক্ষত থেকে সেখানে সহিংসতার ঘটনা ঘটেছে বলে পুলিশ ইঙ্গিত পায়। এসব হত্যাকাণ্ডের জন্য ‘প্রধান সন্দেহভাজন’ হিসেবে ৫১ বছর বয়সি ওই নারীকে আটক করা হয়েছে।

১৬০ শয্যাবিশিষ্ট হাসপাতালটি মূলত একটি অর্থোপেডিক হাসপাতাল, এখানে চিকিৎসক ও নার্সসহ ৩০০ কর্মী কর্মরত আছেন।