জার্মানির বিশ্ববিদ্যালয়ে অতর্কিত বন্দুক হামলা
মোহাম্মদ খাইরুল আমিন
•
25 জানুয়ারী 2022, 10:37 দুপুর
•
577 বার পঠিত
জার্মানির দক্ষিণ-পশ্চিম শহরে হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলরুমে অতর্কিত হামলা চালিয় এক বন্দুকধারী। এ ঘটনায় একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। হামলা চালানোর পর ওই বন্দুকধারী নিজের বন্দুকের গুলিতেই আত্মহত্যা করেন। সোমবার নিউহেইমার ফেল্ড-হাইডেলবার্গের উত্তরাঞ্চলে ঘটনাটি ঘটেছে। ঘটনার পর এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ।
জার্মানির পুলিশ জানিয়েছে, ওই হামলাকারীর কাছে দুটি বন্দুক ছিল এবং সে একটি লম্বা বন্দুক দিয়ে হামলা চালায়। উদ্ধারকাজ এবং জরুরি সেবার কাজে নিয়োজিত সদস্যরা যেন সহজে চলাফেরা করতে পারেন সেজন্য লোকজনকে ওই ঘটনাস্থল এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে পুলিশ।
জার্মান সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, হামলাকারী ১৮ বছর বয়সী একজন শিক্ষার্থী। তবে কী কারণে তিনি এই হামলা চালিয়েছেন সে বিষয়টি এখনো পরিষ্কার নয়।