শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

জাপানি প্রধানমন্ত্রীর নির্দেশে খাদ্যে কর ছাড় দ্রুত।

মোহাম্মদ খাইরুল আমিন • 20 ফেব্রুয়ারি 2026, 02:05 দুপুর • 147 বার পঠিত
জাপানি প্রধানমন্ত্রীর নির্দেশে খাদ্যে কর ছাড় দ্রুত।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি শুক্রবার জানিয়েছেন, তিনি খাদ্য ও পানীয় পণ্যের ওপর থেকে আগামী দুই বছরের জন্য ‘কনজাম্পশন ট্যাক্স’ বা ভ্যাট স্থগিত করার প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নে কাজ করবেন।

টোকিও থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

জাপানের পার্লামেন্টে দেওয়া এক বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা খাদ্যপণ্যে ভ্যাট বা করের হার আগামী দুই বছরের জন্য শূন্য শতাংশে নামিয়ে আনার বিষয়ে পর্যালোচনার কাজ শুরু করব।’

তাকাইচি আরও জানান, এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য সরকার বিশেষ কোনো ঘাটতি অর্থায়ন বা সরকারি বন্ডের ওপর নির্ভর করবে না। বরং বিকল্প উপায়ে অর্থ সংস্থানের মাধ্যমে কর ছাড়ের এই প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে।