শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

জাপানি প্রধানমন্ত্রী উত্তরাধিকার আইন বদলের বিরোধিতা করেছেন।

মোহাম্মদ খাইরুল আমিন • 27 ফেব্রুয়ারি 2026, 12:15 দুপুর • 105 বার পঠিত
জাপানি প্রধানমন্ত্রী উত্তরাধিকার আইন বদলের বিরোধিতা করেছেন।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি দেশটির সম্রাট পরিবারে পুরুষদের উত্তরাধিকার সংক্রান্ত নিয়ম পরিবর্তনের বিরোধিতা করেছেন। শুক্রবার পার্লামেন্টে তিনি এ কথা বলেন।

টোকিও থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

তিনি বলেন, বিষয়টি পর্যালোচনা করা বিশেষজ্ঞ প্যানেলের সিদ্ধান্তকে সম্মান করি। ‘সম্রাট পরিবারের পুরুষ বংশধরদেরই কেবল উত্তরাধিকারী হিসেবে রাখা উচিত’-বলে প্যানেলটি মত দেয়।

তাকাইচি জানান, সরকার এমনকি তিনিও ব্যক্তিগতভাবে এই মতকে সম্মান করেন।

তবে এর আগে প্রধানমন্ত্রী বলেছিলেন, সম্রাট পরিবারের নিয়ম সংশোধন একটি ‘জরুরি বিষয়’।

প্রচলিত রীতি অনুযায়ী, কেবল একজন পুরুষই সম্রাটের উত্তরাধিকার হতে পারেন। এই বংশের ইতিহাস প্রায় ২ হাজার ৬০০ বছরের।

তবে জনমত জরিপে বলছে, জাপানিদের বড় অংশ নারীকে সিংহাসনে বসানোর পক্ষে।