শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে গুলি করে হত্যা

মোহাম্মদ খাইরুল আমিন • 08 জুলাই 2022, 06:39 বিকাল • 404 বার পঠিত
জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে গুলি করে হত্যা

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি একটি বক্তৃতা দেওয়ার সময় গুলিবিদ্ধ হয়েছিলেন। 

হাসপাতাল সূত্রে জানা গেছে, আবে জাপানের স্থানীয় সময় শুক্রবার বিকাল ৫টা ৩ মিনিটে (০৮:০৩ জিএমটি) মারা গেছেন।

শিনজো আবেকে প্রকাশ্যে গুলি করা হয়েছে। এরপর গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

দেশটির সংবাদমাধ্যম জানায়, শুক্রবার নারা শহরে এক অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছিলেন আবে। স্থানীয় সময় সকাল ১১টা ৩০ মিনিটে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। গুলিবিদ্ধ হয়ে তিনি জায়গায় পড়ে যান। পরে তাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। 

বার্তাসংস্থা রয়টার্স জানায়, এই ঘটনায় ৪২ বছরের একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

জানা যায়, আবে বক্তৃতা দিচ্ছিলেন। বক্তৃতা যখন মাঝামাঝি সময়ে তখন তাকে পেছন থেকে গুলি করা হয়। 

দীর্ঘ সময় ধরে জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকারী আবে ২০০৬ সালে প্রথমে এক বছরের জন্য দেশের দায়িত্ব গ্রহণ করেন। পরে তিনি ২০১২ থেকে ২০২০ সাল পর্যন্ত আবারো জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।