শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ কিউশুতে বন্যা-ভূমিধস

অনলাইন নিউজ পোর্টাল • 05 জুলাই 2020, 12:43 দুপুর • 157 বার পঠিত
জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ কিউশুতে বন্যা-ভূমিধস

জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ কিউশুতে ভারী বৃষ্টিপাতে ভূমিধস হয়েছে। একইসঙ্গে বন্যা দেখা দিয়েছে। এতোমধ্যে বহু এলাকা প্লাবিত হয়ে গেছে। এতে অন্তত ১৫ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এছাড়া আরও অনেকেই নিখোঁজ বলে জানা গেছে। অন্তত ১৫ জনকে উদ্ধার করা হয়েছে, যারা আর বেঁচে নেই বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। একইসঙ্গে আরও অন্তত নয়জন নিখোঁজ আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিন কিউশুর কুমামোতো প্রিফেকচারে ভারী বৃষ্টিপাত হয়। অবশ্য দিনের শেষ দিকে বৃষ্টি কমে আসে। স্থানীয় কুমা নদীর ১০টিরও বেশি স্থানে তীর উপচে বন্যা দেখা দিয়েছে।

এরইমধ্যে লাখো বাসিন্দাকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে বহু লোক জরুরি আশ্রয় কেন্দ্রগুলোতে গিয়ে উঠেছেন।

বন্যায় ডুবে যাওয়া একটি বৃদ্ধ নিবাস থেকে ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের সবার মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।