শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

জাপানে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ৫০ জন

অনলাইন নিউজ পোর্টাল • 07 জুলাই 2020, 10:45 দুপুর • 746 বার পঠিত
জাপানে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ৫০ জন

জাপানে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন আরো অনেকেই। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় কাইশু অঞ্চলে গত শুক্রবার থেকে টানা বর্ষণের ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। যেখান থেকে পরে ভূমিধসের ঘটনা ঘটে।

সংস্থাটি জানিয়েছে, নদীবেষ্টিত কুমামোতো অঞ্চলে ৪৯ জনের মৃত্যু হয়েছে। আর বন্যা ছড়িয়ে পড়ায় ফুকুওকায় একজনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন অন্তত এক ডজন মানুষ।

সংস্থাটি আরো জানিয়েছে, টানা বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে ভূমিধস। মাটির নিচে চাপা পড়েছে বহু ঘরবাড়ি, উপড়ে গেছে গাছপালা। বিদ্যুৎবিহীন অবস্থায় আছে কয়েক হাজার ঘরবাড়ি। দুর্যোগ কবলিত এলাকার দুই লাখ বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। তবে বৈরী আবহাওয়া ও বন্যার পানির কারণে উদ্ধার অভিযানে বেগ পেতে হচ্ছে।