শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্পেশাল

জাপানে জানুয়ারি-মার্চ মাসে শিশুর জন্ম কমেছে

মোহাম্মদ খাইরুল আমিন • 25 মে 2024, 03:31 দুপুর • 694 বার পঠিত
জাপানে জানুয়ারি-মার্চ মাসে শিশুর জন্ম কমেছে

জাপানে জানুয়ারি-মার্চ মাসে জন্ম নেওয়া শিশুর সংখ্যা এক লাখ ৭০ হাজার ৮০৪-এ নেমে এসেছে। খবর সিনহুয়ার।

শুক্রবার দেশটির সরকারি তথ্য থেকে এ কথা জানা গেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রাথমিক রিপোর্ট অনুসারে, বিদেশী নাগরিকসহ দেশব্যাপী মোট জন্ম এক বছরের আগের তুলনায় ১১ হাজার ৬৭৩ কিংবা ৬ দশমিক ৪শতাংশ কমেছে।

তথ্যে  রিপোর্টিং সময়ের মধ্যে মৃত্যুর সংখ্যা ০.৫ শতাংশ বেশি দেখানো হয়েছে।

এদিকে ২০২৪ সালের প্রথমার্ধে বিয়ের সংখ্যা ১ দশমিক ৩ শতাংশ বেড়ে  ১ লাখ ৩৬ হাজার ৬৫৩-এ দাঁড়িয়েছে।