জাপান সীমানার কাছে চীনের বিমানবাহী রণতরী
অনলাইন নিউজ পোর্টাল
•
06 এপ্রিল 2021, 03:35 দুপুর
•
267 বার পঠিত
প্রশান্ত মহাসাগরে জাপান সীমানার কাছে চীনের একটি বিমানবাহী রণতরীর উপস্থিতিকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ছে। এমন পরিস্থিতিতে গভীর উদ্বেগ জানিয়েছে জাপান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়,৪ এপ্রিল সকাল ৮টার দিকে জাপানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ নাগাসাকির দানজো দ্বীপ থেকে ৪৭০ কিলোমিটার দূরে চীনের বিমানবাহী রণতরী লিয়নিংয়কে দেখা গেছে। এ সময় ওই রণতরীর পাশে আরও পাঁচটি সামরিক জাহাজ ছিল।
এরপর চীনা রণতরীর বহরকে ওকিনাওয়া ও মিয়াকো দ্বীপের মাঝখান দিয়ে চলে যেতে দেখা যায়।